প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ । ৩:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিআইজি জিহাদুল কবিরের সাথে চাঁদপুরে শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

স্টাফ রির্পোটার: চাঁদপুরের সাবেক সফল পুলিশ সুপার ও বর্তমান ইন্ড্রাটিয়াল পুলিশ হেডকোয়াটারের ডিআইজি জিহাদুল কবির চাঁদপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে আসলে তাকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়েছে।

১৩জানুয়ারী (শুক্রবার) চাঁদপুর সার্কিট হাউজে বর্তমান ডিআইজি জিহাদুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান ও চাঁদপুরের সমসাময়িক বিষয় নিয়ে  শুভেচ্ছা বিনিময় করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের সাবেক এডিশনাল এসপি বর্তমান ঢাকা এন্টি টেরিটোরিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি এটি মুজাহিদুল ইসলাম ,চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও ডিআইও মনিরুল ইসলাম সহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন