প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে রিফায়েত উল্লাহ শরীফের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী কচুয়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও পৌরসভা, কড়ইয়া, ও গোহট উত্তর ইউনিয়ন এর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সাংগঠনিক সম্পাদক ডা. মো. রিফায়েত উল্লাহ শরীফ।

ডা. মো. রিফায়েত উল্লাহ শরীফ বলেন, কচুয়ার উন্নয়নের রূপকার জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে প্রথম ধাপে উপজেলার বিভিন্ন এতিমখানা, রিক্সা চালক, দিন মজুর ও ছিন্নমুল জনগনের মাঝে কম্বল বিতরণ করছি ও স্যারের শুভেচ্ছা প্রদান করছি। আমাদের সকলের উচিৎ আশেপাশের লোকজনের পাশে দাড়ানো এবং তাদের সহযোগীতা করা। ব্যক্তিগত অর্থায়নে এ কম্বলগুলো বিতরণ করছি। জনগনের সেবায় সবর্দা ছিলাম এবং ভবিষতেও করবো।

এসময় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মিয়াজী ও কেনু মিয়া, যুবলীগ নেতা মহিতুল ইসলাম ফরহাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিয়াদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন