প্রকাশের সময়: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ । ২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অবৈধভাবে ভ্রম্যমান আদালত পরিচালনা হয়েছে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৪ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার বালিথুবা (পূর্ব) ইউনিয়নের বালিথুবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক সুজন ।

এ সময় বালিথুবা এলাকার মা রহমত ব্রিক ফিল্ডকে লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরে সঠিকনিম না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে এ অভিযানের পর স্থানীয় মানুষের দাবী, এ উপজেলার পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসে প্রায় ২০টি অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন