প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ । ২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সাথে এমএম নুরুল হক উবি’র সভাপতিসহ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

সজীব খান : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটির এম এম নুরুল হক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষকবৃন্দ।

১৪ জানুয়ারি শিক্ষামন্ত্রীর ঢাকা হেয়াররোস্থ বাসভবন গিয়ে তারা বিদ্যালয়ের শিক্ষারমানবৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মঞ্জুরুল হক শোয়েব, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা জেসমিন মুন্নী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব গাজী, সংবাদকর্মী গাজী মোঃ মহসিন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন