প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ । ৫:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটির চাঁদখার বাজারে শতাধিক অসহায়ের মাঝে আদর্শ যুব সমাজের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : শীতকে উষ্ণ করে তুলতে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার আর্থিক ও সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।
আদর্শ যুব সমাজের সাধারণ সম্পাদক গাজী মোঃ মহসিনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, সৌদি আরব থেকে ভার্স্যুয়ালী বক্তব্য রাখেন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন খান, ইউনিয়ন সমাজকর্মী মোঃ হযরত আলী, সাবেক মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার উল্যাহ গাজী।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ সরকার, সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার গাজী, প্রচার সম্পাদক আরিফ হোসেন খান, সদস্য মোঃ রাশেদ মিজি, শাহাদাত হোসাইন গাজী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে আগত সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন