প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৩:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ এ্যাড. আব্দুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যু বার্ষিকী

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল, কচুয়া : আজ ১৯ জানুয়ারী বৃহত্তম কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, কর্মসংস্থান ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক এম.পি. ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল আওয়াল খন্দকারের ২৪তম মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষে আবদুল আউয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুমের কচুয়া উপজেলাধীন হোসেনপুর গ্রামের নিজ বাড়ীতে কোরআন খানি, মিলাদ-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও ২৬ জানুয়ারী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি-২০২৩ বিতরণ করা হবে।

কর্মসূচিতে যোগদান করার জন্য মরহুম আব্দুল আউয়াল খন্দকারের শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে আব্দুল আউয়াল ফাউন্ডেশন।

স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, সহজ সরল জীবন যাপনকারী, নিরঅহংকারী, রাজনীতির অঙ্গনে আদর্শবান পুরুষ ও ন্যায় নিষ্ঠাবান হিসাবে বহুল পরিচিত এ্যাড. আব্দুল আউয়াল খন্দকার দলমত নির্বিশেষে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যাক্তি। প্রতি বছরের ১৯ জানুয়ারী তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সর্ব শ্রেণীর লোকজনরা পরম শ্রদ্ধাভরে তাঁকে স্মরন করে এবং দোয়া-মাহফিলের আয়োজন করা সহ নামাজান্তে তাঁর আতœার মাগফেরাত কামনা করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন