প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদরের আলু বাজার ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় ১৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। তবে জব্দকৃত কারেন্ট জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন