প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭ লক্ষ টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব: চাঁদপুরের মতলব দক্ষিণে দেশের অন্যতম বীমা কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নারায়ণপুর জোনাল অফিসের আওয়াতাধীন বীমা গ্রাহক মৃত আব্দুস সোবহানের মৃত্যু দাবির ৭ লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে কোম্পানির নারায়ণপুর জোনাল অফিসে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যু দাবি বীমার চেক হস্তান্তর করা হয়।

এ সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ই.ভি.পি. উন্নয়ন ও মার্কেটিং মো. আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়ণপুর জোন অফিসের জেনারেল ম্যানেজার কাজী মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চাঁদপুর অঞ্চলের এস.ভি.পি (উন্নয়ন) এম এ মান্নান, মতলব উত্তরের নিশ্চিন্তপুর জোনের ইনচার্জ রুপিয়া আক্তার।

নারায়ণপুর জোনের ডিজিএম ইমরুল খাঁন মাসুদের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন কোম্পানির নারায়ণপুর জোনের এজিএম আলমগীর হোসেন পাটোয়ারী, মো. ইয়াছিন, উত্তর শিবপুর জোন ইনচার্জ জাহাঙ্গীর মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণপুর, নিশ্চিন্তপুর, উত্তর শিবপুরসহ বিভিন্ন জোনের কর্মকর্তা, বীমা কর্মী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠান শেষে নারায়ণপুর জোনের কর্মকর্তা ও বীমা কর্মীরা টার্গেট পূরণ করায় পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন