প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে থানা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) বিকালে থানা চত্ত্বরে কমিউনিটি পুলিশিং এর আওতায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ (পিপিএম বার) নিজ হাতে শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে হাজীগঞ্জ থানা এরিয়ার ভিতরে সবজি বাগান ও থানার আশেপাশে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দের সভাপতিত্বে ও সাব ইন্সেপেক্টর মিছবাহুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, এসআই প্রভাকর বড়ুয়া, এসআই নাজিম উদ্দীন, এসআই আব্দুল আজিজ, এসআই ইউনুস, এসআই নুরুল আলম, এসআই সুফল চন্দ্র সিংহ, এসআই আবদুর রহমান, এএস আই মকবুল হোসেন, দিলীপ চন্দ্র দাস, ফয়েজ, ধীমান বড়ুয়া, আব্দুল আল আমিন ও নাজমুল হাসান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন