প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পেশাগত দায়িত্ব পালনে শাহমাহমুদপুরে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : পেশাগত দায়িত্ব পালনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ও উদ্যোক্তাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের মাঝে স্মার্ট আইডি কার্ড পড়িয়ে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৮ জন গ্রাম পুলিশ সদস্য ও একজন দপাদার, ২ জন উদ্যোক্তা ও ২ জন সহকারী উদ্যোক্তা এবং একজন ট্যাক্স কালেক্টরকে ইউনিয়নের পেশাগত দায়িত্ব পালনে পরিচয় প্রদানের লক্ষ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
এসময় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এইচএম জাকিরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন