প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৫:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার পেলেন রফিকুজ্জামান রণি

অনলাইন ডেস্ক

চৈতি রাতের কাশফুল গল্পগ্রন্থের জন্যে ‘নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার ২০২২’ পেলেন কথাসাহিত্যিক রফিকুজ্জামান রণি।

সোমবার ১৭ জানুয়ারি নতুন এক মাত্রা পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন ড. ফজলুল হক তুহিন। এ বছর দুইজনকে প্রদান করা হচ্ছে এ পুরস্কার। তার মধ্যে রফিকুজ্জামান রণি অন্যতম। পুরস্কার হিসেবে প্রদান করা হবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। ভালো দিনক্ষণ দেখে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে বলে আয়োকসূত্রে জানা যায়।

রফিকুজ্জামান রণি ৩০ ডিসেম্বর, ১৯৯২ খ্রিস্টাব্দে চাঁদপুরের কচুয়া উপজেলায় দোঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম-মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা-মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা-লাভলী জামান। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক।

এর আগে তিনি স্বীকৃতিস্বরূপ পেয়েছেন: জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯, চাঁদপুর জেলা প্রশাসক পান্ডুলিপি পুরস্কার-২০১৮, দেশ পান্ডুলিপি পুরস্কার-২০১৮, ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাডওয়ার্ড-২০২০, ‘এবং মানুষ তরুণ লেখক পুরস্কার-২০১৯, পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২১, নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯, চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪, জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪, মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা-২০২২, ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩।

তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা পাঁচটি: অতল জলের গাঁও-২০২১; ধোঁয়াশার তামাটে রঙ-২০২০; চৈতি রাতের কাশফুল-২০২০; মুঠো জীবনের কেরায়া-২০২০ ও দুই শহরের জানালা-২০১৯।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন