২০ জানুয়ারির শুক্রবার মরহুমের প্রথম জানাজা বকুলতলা রেলওয়ে জিলানী জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা বাসস্ট্যান্ড মসজিদ গোর -এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
২০ আগষ্ট শুক্রবার সকাল১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী হানিফ মোল্লা ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, মেয়ে ও ভাই- বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
এদিকে হানিফ মোল্লা মৃত্যুর খবর শুনে শহরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছিল না। তাকে এক নজর দেখতে বহু নেতাকর্মীরা বাড়িতে ছুটে যান।
মরহুম হাজী হানিফ মোল্লার জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, পৌর সভাপতি রাধা গোবিন্দ গোপসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
মরহুম হাজী হানিফ মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনলাইন ডেস্ক