মাসুদ হোসেন : ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে এম এম নুরুল হক ফাউন্ডেশনের সৌজন্যে ও চাচা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন বটতলী বালুর মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আশিকাটি একাদশকে ০-১ গোলে পরাজিত করে কল্যাণপুর একাদশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যাংকার মরহুম এম এম নুরুল হক এর স্মৃতি স্বরণে চাচা স্পোর্টিং ক্লাবের অষ্টম আসরের এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও এম এম নুরুল হক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল হক শোয়েব।
বিশিষ্ট সমাজসেবক হাজী মিজানুর রহমান মিজির সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা জেসমিন মুন্নি, আল আরাফা জামে মসজিদের সভাপতি মনিরুজ্জামান মিয়াজি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সাব্বির আহমেদ কালাম, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, সেনা কর্মকর্তা আলী আহম্মদ স্বপন, মমিনুল হক মিজি, প্রবাসী মোঃ বায়োজিদ মিজি, ব্যাংক কর্মকর্তা ইউসুফ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু খান।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হক শোয়েব বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
সোনালী সুদিন সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন মোঃ জুয়েল মিজি, সহকারী হিসেবে মোঃ শাওন মিজি ও আমিন খান দায়িত্ব পালন করেছেন। মোঃ সিয়াম ও শ্রাবন এর সার্বিক সহযোগিতায় উক্ত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

অনলাইন ডেস্ক