প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ । ৫:৩২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের সাবেক ইউএনও’র কানিজ ফাতেমার উদ্যােগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর সাবেক উপজেলা নির্বাহী অফিসার, বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমার উদ্যােগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা শহরের ষোলঘর আশ্রাফিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওই দোয়ার আয়োজন করা হয়। কানিজ ফাতেমার ভাসুর মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালক মরহুম আবু তাহেরসহ তার আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী এবং কবরবাসী সকল নর-নারীর রুহের মাগফেরাত কামনায় ওই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মিলাদ ও দোয়ানুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ষোলঘর জামে মসজিদের খতিব মাওলানা লিয়াকত হোসাইন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সদর উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন ও অফিস সহায়ক মোঃ রাজ্জাক হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন