বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকীতে চাঁদপুর জেলা কমিটির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিদ্দিকুর রহমান স্যারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে পৌর শহরের কালিয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সংগঠক ও প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৮৭ তম জন্মবার্ষিকী।
তিনি দলীয় নেতৃবৃন্দকে মহান নেতার আদর্শ ব্রত হয়ে আগামী আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে উজ্জীবিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এক পর্যায়ে তিনি শাহরাস্তির উপজেলা বিএনপি’র প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান হেডমাস্টারের রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, এমন নির্লোভ আদর্শবান নেতা আজ রাজনৈতিক অঙ্গনে বড়ই বিরল। তিনি জাতীয়তাবাদী রাজনীতির জন্য যে ত্যাগ শ্রম ঘাম দিয়েছিলেন তার উপর ভিত্তি করে আজ এ জনপদে দল প্রতিষ্ঠিত।
তিনি ওইদিন বিকালে এ নেতার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করে বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, নজরুল ইসলাম বিএসসি, সাবেক পৌরসভার সভাপতি আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, আঃ কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, সুচীপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি আনোয়ার হোসেন পাটঃ, রায়শ্রী উত্তর ইউপি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চিতোষী পূর্ব ইউপি সভাপতি নজির হোসেন, মহিলা নেত্রী রৌশন আক্তার।
এছাড়া মূলধল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শাহরাস্তি প্রয়াত নেতা সিদ্দিকুর রহমান স্যারের স্মরণে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

অনলাইন ডেস্ক