প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ বছরের শিশু জুবায়েরের মৃত্যু হয়েছে।

২৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাওয়াকান্দি মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

জুবায়েরের মামা সুমন জানান, মঙ্গলবার সকালে মা তাসলিমা বেগমের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে জুবায়ের। পরিবারের সকলের সামনেই খেলাধূলা করছিল শিশুটি। এর কিছুক্ষন পরে জুবায়েরকে না দেখে পারিবারের সকলে মিলে খুঁজতে থাকে। পরে জুবায়ের খালা হাসিনা বেগম পানিতে নেমে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জুবায়ের একই ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া এলাকার কালু বেপারী বাড়ির সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছোট ছেলে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন