প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকার ১০টায় জিআর খাত হতে দুই বান্ডেল ঢেউটিন ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ঢেউটিন ও চেক বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আশিকাটি ইউনিয়ন, শাহমাহমুদপুর ইউনিয়ন, রামপুর ইউনিয়ন ,বাগাদী ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ শেষে সরকারের উন্নয়নগুলো জনসমুক্ষে তুলে ধারার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সকলের প্রতি অনুরোধ করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন