প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ।

বুধবার সকালে জিলান মেম্বার বাড়ির প. পাশে গাজী বাড়ির সামনে পুকুর পাড়ের গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শনে যান তিনি।

এ সময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটন সরকার, মৈশাদী ইউপির প্যালেন চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার বজলুল গনি জিলন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী প্রমুখ।

এলাকাবাসী জিলান মেম্বার বাড়ির পশ্চিম পাশে গাজী বাড়ির সামনে পুকুরের পাড়ের গাইড ওয়াল নির্মান করায় জিলান মেম্বারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, এবং পুকুর পাড়ের রাস্তার পাশের গাইড ওয়ালটি ভেতরে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন