প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৪:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুস্থ থাকতে হলে সরিষার তেল খাওয়া অভ্যাস করতে হবে; ড. সাফায়েত আহমেদ

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ক্লাস্টার আকারে সরিষার ফলন পার্থক্য কমানো প্রযুক্তিগত বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় ষাটনল ইউপি সদস্য জসিম উদ্দিন, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, কৃষক জহিরুল আলম পমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অন্ধ হাফেজ মো. জহিরুল ইসলাম।

সরিষার বারি সরিষা ১৪ ক্লাস্টার আকারে প্রযুক্তিগত ফলন পার্থক্য কমানো বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। এতে ওই এলাকার বহু কৃষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, আমাদেরকে সুস্থ থাকতে হলে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। সরিষার তেল খাওয়া অভ্যাস করতে হবে। আমরা বাজার থেকে তেল সংগ্রহ না করে বেশি করে সরিষা চাষ করব। কারণ সরিষার অধিক স্বাস্থ্যকর একটি উপদান। এ কারণেই চাঁদপুরে এবার সরিষার চাষ হয়েছে ৩ হাজার ৬ হেক্টর জমিতে। তিনি আরও বলেন, সরিষার চাষে দুইটা সেচ দিতে হয়। না পারলে কমপক্ষে একটি সেচ দিবেন। তাহলে সরিষার ফলন খুই ভালো হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন