প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য, দৈনিক ইলশেপাড়’র ব্যুরো ইনচার্জ, জাতীয় দৈনিক ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন-অর রশিদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জেয়ারত এবং বাদ এশা মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ দিন বাদ আছর সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্দের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় কবর জেয়ারত ও দোয়া এবং বাদ এশা টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।

একই সময়ে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র চাচা গুরুতর অসুস্থ রাজধানীর কিডনী এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. সুকুর মিয়া ও হৃদরোগ ইনিস্টিটিটে চিকিৎসাধীন মো. শাহআলমের সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. বি.এম মাহাদী হাসান এবং মিলাদ পরিচালনা করেন সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. যুবায়ের ইসলাম।

এ সময় সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র ছোট ভাই মো. রাশেদ ভুঁইয়া, মো. রাছেল ভুঁইয়াসহ নিকট আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ইং সালের এই দিনে (২৫ জানুয়ারি) মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন