সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাসেল খান মোরক প্রতীকে বিজয়ী হয়েছেন। বুধবার বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রাসেল খান সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। নির্বাচনে প্রায় ৭হাজার ২শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য নেতা নির্বাচিত করেছেন।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদির কৃতিসন্তান মোঃ রাসেল খান মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন । রাসেল খান মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান। এর আগেও গত দুইবার এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে বিজয়ী হয়ে রাসেল খান তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, যারা নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন তাদের প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ থাকবে। সংগঠনের সকল সদস্যদের আপদে বিপদে পাশে থাকবো, যারা নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ছিলেন, ভোটারদের ধারে ধারে গিয়েছেন, ভোট চেয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, তারা আমার পাশে থেকে সব সময় অভিভাবকের মত বুদ্ধি মরামর্শ দিয়ে যাবেন। তাদের বু্িদ্ধ পরামর্শ অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করাই হবে আমার এক মাত্র লক্ষ্য।
১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেবরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।

অনলাইন ডেস্ক