প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ । ১১:৫৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসের মাঠে সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি ও এলাকা পরিচালক এম এ মালেকের সভাপতিত্বে প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও ডাটা এন্টি অপারেটার হাফসা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সহ-সভাপতি মোহাম্মদ আলীম আজম রেজা, সচিব ও এলাকা পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ও মনোনীত এলাকা পরিচালক মোঃ ওমর ফারুক, এলাকা পরিচালক মোহাম্মদ নুরুল হক মিয়া, এলাকা পরিচালক মোঃ নুরুন্নবী পাটওয়ারী, মোঃ মাকসুদ আলম পাটওয়ারী, মনোনীত এলাকা পরিচালক মোঃ মকবুল হোসেন, মোঃ ফরিদ আহমেদ,  মহিলা পরিচালক নাসরিন আক্তার, নাজমা আক্তার, আয়েশা সিদ্দিক।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সহকারী প্রকৌশলী মোঃ আজমুল হোসেন, ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সাদেক মিয়া, মতলব দক্ষিন জোনাল অফিসের ডিজিএম মোঃ শহিদুল ইসলাম, মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মোঃ সামছু উদ্দিন, এজিএম (অর্থ) মোঃ রহমতে সোবহান, এজিএম (এমএস) মালিক মোঃ ইয়াহিয়া, এজিএম ( প্রশাসন) ওয়াদুদ খন্দকার, এজিএম (ওএন্ডএম) কামতা সাব জোনাল অফিস আসীর ইনন্তেসার, এজিএম (ওএন্ডএম) মতলব উত্তর জোনার অফিস মোঃ রায়হানুল ইসলাম, এজিএম (ওএন্ডএম) হাইমচর সাব জোনার অফিস মোঃ হাফিজুর রহমান, এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর মিফতাহ উদ্দিন, এজিএম (ইএন্ডসি) মোঃ সাহাবুদ্দিন,  এজিএম (আইটি-১) মোঃ সোহাগ মিয়া, এজিএম (আইটি-২) মোঃ সাইফুল হক, এজিএম (ওএন্ডএম) ফরিদগঞ্জ জোনাল অফিস মোঃ নাজির উল্ল্যাহসহ, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজ সেবক, সমিতির গ্রহক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন