প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ । ১১:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার রহিমানগরে জমে উঠেছে শীতকালীন পৌষ মেলা

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : আবহমান বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাঙ্গালীর সংস্কৃতি উৎসব পৌষ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে রহিমানগর বাজার সংলগ্ন আলী মডেল টাউনে।
রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা কার্যক্রম চলছে।
মেলা শুরু তিনদিনে গতকাল বুধবার দুপুরের পর থেকে বিভিন্ন শ্রেনি পেশার উৎসবমুখর দর্শনার্থীদের ভিড় লক্ষনীয় ছিল। আলী মডেল টাউনের পরিচালক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ পৌষ মেলায় আগামী দু-একদিনের মধ্যে প্রধান অতিথি হিসেবে মেলায় আসবেন কচুয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
অন্যান্য বছরের ন্যায় আগামী পহেলা ১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ পৌষ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হবে বলে রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী জানিয়েছেন।
এদিকে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আলী মডেল টাউনে অনুষ্ঠিত এ পৌষ মেলার সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলা উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে একবারের জন্য ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন