সজীব খান : চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করেন কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
এ সময় ইউনিয়নের ট্যাগ অফিসার কামরুল ইসলাম, ইউপি সচিব মিজানুর রহমান, মৎস্যজীবী লীগ নেতা তসলিম বেপারী, ওয়ার্ড সদস্য বাকি উল্লাহ তালুকদার, মমিন বেপারী, ইমাম ফরাজী, সেলিম বকাইল,মিজানুর রহমান তালুকদার, খোরশেদ, সালামত খান, মহিলা সদস্য জোৎসনা বেগম, নাজমা বেগম, রুমি বেগম উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক