প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ । ৩:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ১শত পিস ইয়াবা ও ৫শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২৭ জানুয়ারী শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের নির্দেশে এস আই মোঃ আবেদ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরীফ মিজি (৩৪)কে ১শ’ পিস ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শরীফ গুপ্টি পশ্চিম ইউনিয়নের মৃত অজি উল্লাহ ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন