প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ । ৪:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পূর্ব শাহতলীতে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭জানুয়ারী (শুক্রবার) মসজিদ সংলগ্ন মাঠে পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিশেষ অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাহফিলটি সফল করার জন্য সাইফুল ভাইসহ অত্র এলাকার যুব সমাজকে নিয়ে একটি টীমওয়ার্ক কাজ করছে। আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজের মাধ্যমে মানুষের অন্তরের ইসলামের বিকাশ ঘটে। আগত মেহমানদের আপনারা সম্মান করবেন। এ মাহফিলের ব্যাপারে আপনারা এলাকাবাসী সহযোগিতা করেছেন এবং সবসময়ই সহযোগিতা করে আসছেন। এ মাহফিলটি সফলভাবে হচ্ছে।

তিনি বলেন, এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শাহতলী কামিল মাদরাসাও আছে। আপনারা আপনাদের সন্তানদের মাদরাসায় ভর্তি করাবেন। কোন শিক্ষার্থীর কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সহযোগিতা করার চেষ্টা করব। কেউ যাতে অর্থের অভাবে পড়াশুনা বন্ধ না করে। আমরা আজকের মাহফিলে কুরআন, হাদীস সম্পর্কে জানব। আমাদের সে সম্পর্কে আমল করতে হবে। মাহফিল এর মাধ্যমে মানুষ সংশোধন হয়। আমাদের সংশোধন হতে হবে।

মাহফিলে প্রধান মেহমান এর বক্তব্য রাখেন, আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, ইসলামী গবেষক, বাংলাদেশ টেলিভিশন এবং বেতার এর লেখক ও ভাষ্যকার হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদরাসাতুল আস’আদ আল ইসলামীয়া ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতী সাঈদ আহমাদ (কলরব)।

মেহেরুল্লাহ পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো: মিজানুর রহমান এর পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ওয়্যারলেছ বাজার জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, মাদরাসাতুল আস’আদ আল ইসলামীয়া ঢাকা’র পরিচালক হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হাজীগঞ্জ মালীগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা মো: মামুন হোসাইন চাঁদপুরী।

মাহফিলে সভাপতি’র বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

মাহফিলের শুরুতে বিশেষ অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাহফিলের সভাপতি শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো: সাইফুল কবির চৌধুরী ও মাহফিল কমিটির ব্যবস্থাপক মো: জহির হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

এসময় মাহফিলে অংশগ্রহন করেন, মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মো: সাইফুল কবির চৌধুরী , মাহফিল কমিটির ব্যবস্থাপক মো: জহির হোসেন চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি, শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মো: দেলোয়ার খান দেলু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, শাহতলী বাজার ব্যবসায়ী মো: সোহাগ গাজী, হযরত আলী,মা: আলমগীর গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন গাজী, স্থানীয় রহিম গাজী, শরীফ খান, সুমন গাজী, জামাল গাজী, মো: তাজুল ইসলাম শুক্কুর, মো: আরশাদ গাজীসহ সহস্রাধিক মুসল্লিগন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন