মাসুদ হোসেন : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসূল নূরানিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা করার সুবিধার্থে ফার্নিচার প্রদান করেছেন সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, ফরিদগঞ্জ শাখা।
শুক্রবার (২৭ জানুয়ারি) ছোট্ট পরিসরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট এসব ফার্নিচার প্রদান করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ মোরশেদ আলম শেখ এর সভাপতিত্বে ও প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ নেয়ামত উল্যাহ জিন্নাহ।

প্রভাত ফরিদগঞ্জ শাখার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ আলী মিজির অর্থায়নে ফার্নিচার বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক কাজী মহিউদ্দিন, মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ সালাউদ্দিন, প্রভাত ফরিদগঞ্জ শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, তারেক মাহমুদ, মজিবুর রহমান, ছায়েদ বেপারী, ফারুক পাটওয়ারীসহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় প্রদান করা ফার্নিচারের মধ্যে কোরআন শরীফ রাখার একটি গ্লাসের শোকেস ও আটটি কাঠের পড়ার টেবিল। এসব ফার্নিচার পেয়ে সহযোগিতাকারী ও প্রভাত সমাজকল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসূল নূরানিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনলাইন ডেস্ক