প্রকাশের সময়: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

অনলাইন ডেস্ক

সজীব খান: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর রজত জয়ন্তী ও পূনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বণ্যার্ঢ র‌্যালীর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

এ সময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারাই বই নিয়ে অভিযোগ তুলছেন, তারা কিন্তু কেউ আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ান না। তাদের অনেকেই এই বইগুলো পড়েও দেখেননি। আমি সবাইকে সত্য যাচাই করে দেখতে বলব।

মন্ত্রী বলেন, বিজ্ঞান ও গণিত যে খুব মজার বিষয়, খুব আনন্দ নিয়ে তা শেখা যায়। কি পদ্ধতিতে শেখালে তা আনন্দময় হয়, তা না করলে খুব সহজ বিষয়ও কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমাদের নতুন শিক্ষাক্রমের মূলকথা একই। মুখস্থ না করে কিভাবে আনন্দের সঙ্গে জ্ঞান লাভ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন পরীক্ষার ভয়ে ভীত না হয় এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হয়। আমি বিশ্বাস করি, আমাদের সরকারের নতুন শিক্ষাক্রমের এই প্রচেষ্টা করছে।

দীপু মনি বলেন, ‘কেউ কেউ বই না পড়ে, না দেখে কেউ একজন বলেছে তা শুনে অপরাজনৈতিক হিংসা, বিদ্বেষ নিয়ে সমালোচনা শুরু করেছেন। তারা চায় যে এ সরকার না থাকুক। স্মার্ট বাংলাদেশ কী দরকার। তারা চায় পাকিস্তান। এ রকম একটি গোষ্ঠী বলছে, নতুন বইয়ে ইসলাম নেই, যা আছে ওটা ইসলামবিরোধী। আপনার আশপাশে ও এনসিটিবির ওয়েবসাইটে বই আছে আপনি দেখে নিন। চিলে কান নিয়ে গেছে আপনি তার পিছে না ছুটে নিজে দেখুন, যেগুলো ভুল এখন পর্যন্ত পাওয়া গেছে, তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে, আজ ২৫ বছর পূর্তি হয়েছে, শতবছর পূর্ণ হবে, তখন হয়তো আমরা থাকবোনা। এ বিদ্যালয় জিনি প্রতিষ্ঠা করেগেছেন, তিনি সত্যিকারের একজন শিক্ষাবান্ধব, তার মহতি উদ্যোগের কারনে এ অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান হয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার জন্য ব্যাপক প্রদক্ষেপ হাতে নিয়েছে।

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মঞ্জুরুল হক শোয়েবের সভাপতিত্বে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রত্নী ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মনজুরা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা সানজিদা শাহনাজ, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, লেখন ও বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা জেনমিন মুন্নী প্রমুখ।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক মৃধা, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা, উদযাপন কমিটি, প্রাক্তন ছাত্র, রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক জামিল হোসেন, সদস্য সচিব গাজী মোঃ মহসিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন