প্রকাশের সময়: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি: ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ভূমি উন্নয়ন কর আদায় করেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন অফিস সহায়ক আব্দুল হালিম পাটওয়ারী ও মো. মহসিন মিজি।
ভূমি উন্নয়ন কর আদায় কালে সার্বিক খোঁজ খবর নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
উল্লেখ্যঃ ভূমি উন্নয়ন কর আদায়ে প্রত্যেক মৌজায় ধারাবাহিক ভাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন