প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ । ৪:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। সেবা দিতে প্রস্তুতি শুরু করে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি।

২৯ জানুয়ারী রোববার মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এসেছে নিয়োগপ্রাপ্ত জনবল। এছাড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম।

২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চাঁদপুর গণপূর্ত বিভাগ।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় এ সেবা দেয়া হবে। যেকোন সমস্যা সমাধানে ফায়ার সার্ভিস মুখ্য ভূমিকা রাখবে।

অফিসের ফোন নাম্বার ০১৩১৬-৫০৮০৫০ জনগণের জন্য খোলা থাকবে।মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন