প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এলজিইডির প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরে মানববন্ধন 

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার: এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানী’র উপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবীতে চাঁদপুরে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় সারাদেশের ন্যায় চাঁদপুর এলজিইডি অফিসের সামনে নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তা ও কর্মচারীরা  মানববন্ধন করেছে।

মানববন্ধনে এলজিইডির প্রকৌশলীরা বলেন, গত ২৯ জানুয়ারি রবিবার বিকালে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী’র সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০ হইতে ২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

প্রকৌশলীরা  মানববন্ধনে কয়েকটি দাবি তুলে বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী’র কে শারীরিক ভাবে লাঞ্চনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে৷ সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করতে হবে। মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্ব দেন চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন, সি ও (কমিউনিটি অরগানাইজার) রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান, সদর উপজেলা প্রকৌশলী স্নেহাল রয়, সহকারী প্রকৌশলী আশরাফ, ইঞ্জিনিয়ার কনসালটেন্ট শাহাদাত, ইঞ্জিনিয়ার মেহেদী, ইঞ্জিনিয়ার মমিন সহ সকল প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ: সারাদেশের এলজিইডির প্রকৌশলীদের এই মানব বন্ধনে প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) একাত্মতা প্রকাশ করেছে।

 

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন