প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক  র‌্যালী ও সমাবেশ এবং সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর পূর্বে সকাল সাড়ে ৯টায় নারায়ণপুর পূর্ব বাজার ডাঁটিকারা রোড থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশী প্রবাসী আয়ারল্যান্ডের পিস কমিশনার এবং ওথ কমিশনার ইউসুফ জুনাব আলীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।

হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, নারায়ণপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সমাজ সেবক মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজির মিয়াজী অপু, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বার্ড, রক্তকণা ফাউন্ডেশন, তরুণ সংঘ সমাজকল্যাণ পরিষদ, দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডাটিকারা মহিউস সুন্নাহ মাদরাসার ছাত্র আরাফাত হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাও. আবুল বারাকাত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন