প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ভোটারদেরকে ভয়ভীতি-হুমকি দেখানো ও উসকানিমূলক বক্তব্য দেয়ার কারনে দুই আওয়ামীলীগ নেতাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলকে এই কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় অন্য দল ও মতের কোনো ভোটারকে ভোটকেন্দ্রের উপস্থিত না হতে গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান হুমায়ূন রেজা ও গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল বক্তব্য দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ও(ঙ) পরিপন্থী।

সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান। মুঠোফোনে তিনি বলেন, গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে একটি নির্বাচনী প্রচারণায় তারা (দুই আ.লীগ নেতা) অন্যান্য দল-মতের ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে বক্তব্য দেন।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন। এর একটি ভিডিও পাওয়া গেলে অভিযুক্ত ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠি প্রাপ্তির ৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাদেরকে বলা হলেও একজন জবাব দিয়েছেন।

এবিষয়ে গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা মুঠোফোনে বলেন, কারন দর্শানোর নোটিশ পাওয়ার পর আমি জবাব দিয়েছি। তবে এবিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন