প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৪:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা সংগঠন  প্রজ্জ্বলন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রিয় চাঁদপুর রিপোর্ট: ফরিদগঞ্জ উপজেলার সর্ব্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
৩০ জানুয়ারি সোমবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত, অসহায় শিশুদের নিয়ে এমন একটি সংগঠন আছে এটা জানতে পেরে আমি আনন্দিত। আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আমি এমন মানুষদের কাছে এসে গর্ববোধ করছি। আজ এখানে আসায় আমার সুযোগ হয়েছে এমন মানুষদের সহযোগিতা করার। এমন মানবিক কাজে যারা নিজেদের বিলিয়ে দিচ্ছেন তাদের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যৎ এ সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুদের যে কোনো সহযোগিতায় এগিয়ে আসবো। যেকোনো সময় চেষ্টা করবো তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার। যারা প্রজ্জ্বলন এর সাথে যুক্ত আছেন এবং সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাই’।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, গোবিন্দপুর উত্তর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর, বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা ফরিদগঞ্জ উপজেলায় স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা ১৫ জন ‘সর্বোচ্চ রক্তদাতা’ সম্মাননা স্মারক প্রদান করেন এবং প্রজ্জ্বলন’র স্কুল বিভাগে সাপ্তাহিক পাঠদান কর্মসূচিতে অবদান রাখায় ‘দায়িত্বশীল’ স্মারক তুলে দেন। সম্মাননা স্মারক প্রদানের পর প্রজ্জ্বলনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সবশেষ প্রজ্জ্বলনের শিশু শিক্ষার্থীসহ অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ, সংগঠনের সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, প্রচার সম্পাদক সানজিদা আক্তার, সদস্য সালমান রাফি প বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন