প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ । ৪:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক হলেন নূরনবী

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (বাবুরহাট) -এর আওতাধিন ফরিদগঞ্জ উপজেলার ৩নং এলাকা থেকে ‘এলাকা পরিচালক’ মনোনিত হয়েছেন মো. নুরুন্নবী পাটোয়ারী। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভায় আগামী ৩বছরের জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পেয়ে তিনি ওই সভায় শপথ গ্রহণ করেন।
মো. নূরনবী পাটোয়ারী ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী মিজি বাড়ির মৃত জয়নাল আবদীন পাটোয়ারীর পুত্র। এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর সকল কর্মকর্তা এবং গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
পাশাপাশি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন