প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বোনকে আনা হলো না আমান উল্যাহর: সড়ক দূর্ঘটনায় মৃত্যু

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল: চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আমান উল্যাহ প্রধান (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কচুয়া-গৌরিপুর সড়কের কলাকোপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক আমান উল্যাহ। নিহত আমান উল্যাহ উপজেলার বিতারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন।

নিহতের ভাই রবিউল ইসলাম জানান, বুধবার সকালে তার বোনকে আনতে শাসনপাড়া যাচ্ছিল আমান উল্যাহ। এসময় ঘটনাস্থলে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন