প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
মোঃ রাছেল: চাঁদপুরের কচুয়ায় মাসব্যাপী শিল্প ও পন্য মেলা বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
কচুয়া প্রেসক্লাবের আয়োজনে ১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কচুয়া পৌরসভার পুরাতন ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় মেলা উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নিবার্হী অফিসার নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ, কচুয়া থানার ওসি  ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন