প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গত মাসে সড়ক দুর্ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি মাসে ৩ হাজার ৫৪৩টি সড়কে দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৩ হাজার ৮০৪ জন আহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি বুধবার গণমাধ্যমে পাঠানো সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জানুয়ারি মাসে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ৬১টি। এর মধ্যে আহত হয়েছেন ৮৭ জন ও নিহত হয়েছেন ১৬ জন। পাশাপাশি ২৬টি রেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন ও নিহত হয়েছে ১১ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে মোটরসাইকেলের জন্য লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানো ও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় জানুয়ারি মাসে ১ হাজার ৩২৮টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন ও নিহত হয়েছেন ৮০ জন। এছাড়া ৫৭৯টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৫৯ জন এবং নিহত হয়েছেন ৬৭ জন।

পাশাপাশি ৭৬০টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৬৫ ও নিহত হয়েছেন ১০১ জন। সিএনজি চালিত অটোরিকশা-নসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনের ৮৭৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৯২৬ জন ও নিহত হয়েছেন ৭৪ জন।

সড়কপথে দুর্ঘটনা না কমার জন্য রাজধানীসহ সারাদেশে গণপরিবহন সেক্টরে কেবলমাত্র প্রশাসনিক অদক্ষতাই নয়, এজন্য দুর্নীতি-অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার দায়ী বলে মনে করছে সেভ দ্য রোড।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন