প্রকাশের সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাঠ্যবই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী: শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যে সকল শিক্ষার্থীদের বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব।’

শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন। ‘শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী সুখি বাংলাদেশ হবে, আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবেন।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন