প্রকাশের সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার জগতপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি: কচুয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আশরাফপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. নজির আহমেদ।

জগতপুর ভাই ভাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাসের সভাপতিত্বে ও ইমাম হোসেন মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

খেলায় মোট ৩০টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে ফাইনাল খেলায় জগতপুর পূর্বপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন এবং চক্রা রসূলপুর ভাই বন্ধু একাদশ রানার্সআপ হয়। বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি নুরন্নবী চৌধুরী রবিন, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ইউপি সদস্য আবু সাঈদ ও সোহাগ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইসহাক মুন্সি, সমাজসেবক মিজানুর রহমান, ওমর ফারুক শামীম, এরশাদুর রহমান, মাইনুল ইসলাম, শাহ আলম ডিলার, নকুল দেবনাথ, সোহেল মুন্সি, মোবারক হোসেন সহ প্রায় ৩শহস্রাধিক দর্শক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন