প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে সমাজ সেবার কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সজীব খান: চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সমাজ সেবা অফিসাসের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, ইউপি সচিব শংকর আশ্চার্য, ইউনিয়ন সমাজকর্মী শাহজান হোসেন, ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, সোহরাব হোসেন, মানিক গাজী, ফারুক সরকার, রাশেদ ঢালী, রিয়াউ উদ্দিন রাজু বেপারী, আল আমীন খান উজ্জ্বল, মোঃ শরীফ সর্দার, খোকন বেপারী, মহিলা সদস্য জাহেদা বেগম, রাহিমা বেগম, নিলুফা বেগম প্রমুখ।

এ সময় মৈশাদী ইউনিয়নের রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন