প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার: হাজীগঞ্জে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি বুধবার উপজেলার সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব আর রানার্সআপ হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘ সুহিলপুর। অনুষ্ঠানের প্রধান অতিথি এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রপ্তানি)-এর স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদিন মজুমদার (সিআইপি) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফিসহ পুরস্কার তুলে দেন। খেলায় টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারণ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণে অংশ নেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ ও ওসি (তদন্ত) নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রপ্তানি)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মারুফ আবেদিন মজুমদার ও মহাব্যবস্থাপক আরিফুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল আওয়াল ও কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক প্রধানিয়া। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

উল্লেখ্য, এ টুর্নামেন্টটি পরিবারিকভাবে পরিচালনা করে আসছেন এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী স্থানীয় মজুমদার বাড়ির কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদার (সিআইপি)।

হাজীগঞ্জের সিহিরচোঁ গ্রামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলসহ অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন