প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আরব হোসেন সড়ক উদ্বোধন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি:ফরিদগঞ্জের ধানুয়ায় বীর মুক্তিযোদ্ধা আরব হোসেনের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। ধানুয়া বাজারের উপর দিয়ে পূর্ব দিকে ধানুয়া-গল্লাক বাজার-দক্ষিণ পাইকপাড়া ইউপি অফিস সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আরব হোসেন সড়ক নামে। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা আরব হোসেনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এই সড়কটির নামকরণ করা হয় এই মুক্তিযোদ্ধার নামে।

৬ ফেব্রুয়ারী  সোমবার সড়কটির নামফলক উন্মোচন করে উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা আরব হোসেনের ছেলে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হুমায়ুন কবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদস্য আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুনাজাত পরিচালনা করেন ধানুয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ হারুনুর রশিদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন