প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের স্বাস্থ্যকর্মী ইয়াবাসহ হাজীগঞ্জে আটক

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের এক স্বাস্থ্যকর্মী মো. আরিফ হোসেন (৩৮) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের পাশের বিসমিল্লাহ কফি হাউজ এর সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে মাদক ব্যবসায়ী আরিফকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আটককৃত আরিফ ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সহিদ উল্ল্যা তপাদারের ছেলে।

জানা গেছে, আরিফ হোসেন সরখাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে, আরিফ হোসেন দীর্ঘদিন মাদক সেবন ও কারবারের সাথে জড়িত ছিল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। পরে তাকে আদালত পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সরখাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’ আরিফ হাজীগঞ্জে ইয়াবাসহ আটকের বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, আটকের বিষয়ে তিনি অবগত নন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন