স্টাফ রিপোর্টারঃচাঁদপুরের কৃতি সন্তান, দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের রূপকার ড.মোঃ সবুর খান প্রতিষ্ঠিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে বাবুরহাট ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত চার বছর মেয়াদি (স্নাতক সম্মান) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হওয়ার অনুমোদন পাওয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাসের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমান।এসময় লিখিত বক্তব্য তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে একজন দক্ষ নাগরিক হতে এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গর্বিত অংশীদার হতে প্রত্যেক নাগরিক নিজেকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।সে জন্য প্রয়োজন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা।সেই বিষয় গুলোকে সামনে রেখে চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য স্বল্প ব্যয় কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং পড়ার এক অপূর্ব সুযোগ দিয়েছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর। ৪ বছর মেয়াদি এই কোর্সটিতে খরচ হবে ২ লক্ষ টাকার মত।এছাড়াও রয়েছে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও বৃত্তির সুযোগ।প্রতি কলেজ থেকে একজন মেধাবী , অসচ্ছল শিক্ষর্থীকে টিউশন ফির উপর ৫০% ছাড়,প্রথম ১০ জনের ক্ষেত্রে টিউশন ফির ৩০% ছাড় দেওয়া হবে।আমাদের ভর্তি ফি ১৫ হাজার টাকা,সেমিস্টার ফি ১২ হাজার টাকা এবং ল্যাব ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।তিনি আরোও বলেন আমরা চাঁদপুর বাসীকে এই বিষয়টি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং ড্যাফোডিলের কলেজের পথ চলায় আপনাদের সহযোগীতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচএম আহসান উল্ল্যাহ,সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, শহীদ পাটওয়ারী,গিয়াসউদ্দিন মিলন,রহিম বাদশা,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রমুখ,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নুর খান প্রমুখ।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ শরীফ চৌধুরী,মাহমুবুর রহমান সুমন,ইব্রাহিম রনি,ড্যাফোডিল ফ্যামিলির
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, ড্যাফোডিল ফ্যামিলির উপদেষ্টা সালেহ সিদ্দিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহকারী উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী প্রমুখ।

অনলাইন ডেস্ক