প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৭৬ জন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল: ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জে মোট ৪৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এইচএসসিতে

৮টি কলেজের মোট ১৮৭৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮০৮জন। পাশের হার ৯৬.৫৩ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৮৭জন।

৮টি কলেজের মধ্যে সর্ব্বোচ ফলাফল করেছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ । এই কলেজ থেকে ২৫৯জন জিপিএ-৫ পেয়েছে। ২০২২ সালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৬৫৩জন শিক্ষার্থী, এরমধ্যে উত্তির্ন হয়েছে ৬৫২জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৯, এ গ্রেড পেয়েছে ৩৫০, এ মাইনাস ৩৪ এবং বি গ্রেড পেয়েছে ৯জনসহ ৯৯.৮৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

আলিমে উপজেলার ২৭টি মাদ্রাসা থেকে ৬৮৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৬৭জন। পাশের হার ৯৭.২৩ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭জন।
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১১জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এইচএসসি (বিএম) এর মধ্যে দুইটি প্রতিষ্ঠানের ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৯জন। পাশের হার ৯৫.১৮ ভাগ।

মূলপাড়া সামছুদ্দিন কারিগরি বাণিঝ্য কলেজ থেকে মোট ১২জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে শতভাগ পাশের ক্ষেত্রে কলেজ পর্যায়ে একটি ও মাদ্রাসার ১৭টি প্রতিষ্ঠান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন