সজীব খান: চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সচিব ছালামত উল্ল্যাহ খান শাহীনের সভাপতিতে মোস্তফা কামাল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসারের পক্ষে এফএস রবিউল হোসেন। এ সময় সমাজকর্মী মো: শাহজাহান খান, ওয়ার্ড সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে।

অনলাইন ডেস্ক