প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণে করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ১৩৪ জন ভোটারের মধ্যে ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৩ জনকে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত করেন।
এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ কামাল হোসেন (ব্যালট নং ২) ৫৭ ভোট, মফিজ মিজি (ব্যালট নং ৫) ৪৯ ভোট, মোঃ আলমগীর (ব্যালট নং ১) ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ হাসিম (ব্যালট নং ৬) ৪২ ভোট, মোঃ মুক্তার হোসেন (ব্যালট নং ৩) ৩২ ভোট ও মোঃ মোজাম্মেল পাটওয়ারী (ব্যালট নং ৪) ৩১ ভোট পেয়েছেন।
এর আগে প্রাইমারী শাখায় মোঃ সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মতলব দক্ষিণ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল হাসানাত। এসময় মতলব দক্ষিণ থানা পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন