প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
মতলব উত্তর: মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের ফখরুল ইসলাম দেওয়ানের ছেলে। বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল চারটায় দিকে ইমরান হোসেন নিজ বাড়িতে নির্মাণাধীন ভবনে পানির পাম্পে সুইচ দেয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান হোসেন মুদাফর বাজারে কাঠের ব্যবসা করতো।
মতলব উত্তর থানার উপপরিদর্শক মোঃ ওয়াজেদ বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন