প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নারীর শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ৩ টায় চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন।

অনুষ্ঠানে গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ২১ জন মহিলার মাঝে ২১ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করেন।
নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন সবকিছুর ঊর্ধ্বে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা নারীদের সহজাত প্রবৃত্তি। একজন মায়ের কিংবা নারীর মধ্যে সমস্যা সমাধানের যে প্রবৃত্তি থাকে সেটা পুরুষদের মধ্যে সাধারণত দেখা যায় না। এ কারণে শান্তি রক্ষার ক্ষেত্রে নারীর মতো দক্ষতা অনেক ক্ষেত্রেই পুরুষরা দেখাতে পারে না। প্রশিক্ষণ দিয়ে নারীর এই সহজাত প্রবৃত্তিকে আরও বেশি উন্নয়ন ঘটানোর বিষয়ে জোর দিতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে।
তিনি আরো বলেন, নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, এএসপি সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিস চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মিজানুর রহমান, সাবেক মন্ত্রীপুত্র আনিসুল হক, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন